Monday, August 3, 2026
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পনতুন জব কার্ডের আবেদন শুরু, ফর্ম জমা করুন | New Job Card...

নতুন জব কার্ডের আবেদন শুরু, ফর্ম জমা করুন | New Job Card Apply West Bengal

New Job Card Apply West Bengal: নতুন জব কার্ডের আবেদন কিভাবে করবেন, কোথা থেকে ফর্ম পাবেন, কোথায় ফর্ম জমা করতে হবে, কি কি কাগজ লাগবে, জব কার্ড থাকলে কি কি সুবিধা পাবেন, কত টাকা পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

বর্তমানে জব কার্ড কেন্দ্র সরকারের নতুন নতুন প্রকল্প Viksit Bharat Guarantee for Rozgar Ajeevika Mission ( VB-G RAM G) এর আওতায় করা হচ্ছে । আগে জব কার্ড Mahatma Gandhi Nation Rural Employment Guarantee Act ( MGNREGA) প্রকল্পের মাধ্যমে করা হত ।

আগে জব কার্ড থাকলে সর্বোচ্চ ১০০ দিনের কাজ পেতেন বর্তমানে নতুন প্রকল্পের মাধ্যমে আপনারা ১২৫ দিন পর্যন্ত সর্বোচ্চ কাজ পেতে পারবেন। এছাড়াও অদক্ষ শ্রমিকদের প্রতিদিন জব কার্ডের কাজ করলে ৩০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে ।

জব কার্ডের আবেদন করার ফর্ম কোথায় পাবেন (New Job Card Apply Form) :-

নতুন জব কার্ডের আবেদন করার ফর্ম আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে, এছাড়াও বিডিও অফিস থেকে পেয়ে যাবেন । এছাড়াও আমরা এই প্রতিবেদনের নিচে নতুন জব কার্ডের আবেদন করার ফর্ম ডাউনলোড এর লিংক দিয়ে রেখেছি সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন।

জব কার্ডের আবেদন ফর্ম কোথায় জমা করতে হবে :-

নতুন জব কার্ড আবেদন করার জন্য আপনাদেরকে একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে নির্দিষ্ট কাগজ জেরক্স দিয়ে আপনাদেরকে জমা করতে হবে। মূলত জব কার্ডের আবেদন পঞ্চায়েত অফিসে জমা নেওয়া হয়ে থাকে, এছাড়াও আপনারা চাইলে বিডিও অফিসেও আবেদন জমা দিতে পারেন ।

আরও পড়ুন:- অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন ভেরিফিকেশন শুরু। এক্ষুনি আবেদন করুন | Annapurna Bhandar Verification

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

জব কার্ডের আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে (New Job Card Apply Documents) ?

আপনি কি নতুন জব কার্ডের আবেদন করতে চাইছেন আপনার নিজস্ব জব কার্ড নেই বা আপনার পরিবারের কারো জব কার্ড নেই ।

১) ভোটার কার্ডের জেরক্স

২) আধার কার্ডের জেরক্স

৩) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে

৫) পরিবারের যে সকল সদস্যকে আপনি আপনার জব কার্ডে নিতে চাইছেন তাদের ভোটার কার্ডের জেরক্স

৬) পরিবারের যে সকল সদস্যকে আপনি আপনার জব কার্ডে নিতে চাইছেন তাদের আধার কার্ডের জেরক্স

৭) পরিবারের যে সকল সদস্যকে আপনি আপনার জব কার্ডে নিতে চাইছেন তাদের ব্যাংকের পাস বইয়ের জেরক্স

জব কার্ড থাকলে কি কি সুযোগ সুবিধা পাবেন (Job Card Benefits) :-

১) যদি আপনার জব কার্ড থাকে তাহলে আপনার এলাকায় যখন জব কার্ডের কাজ হবে আপনি কাজ করলে প্রতিদিন ৩০০ টাকা বেতন পাবেন । সর্বোচ্চ আপনারা ১২৫ দিন পর্যন্ত বছরে কাজ পেতে পারবেন ।

২) এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাবার জন্য জব কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩) প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাবার জন্য জব কার্ডের প্রয়োজন হয়।

নতুন জব কার্ডের আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক (New Job Card Apply Form Pdf):- CLICK HERE

আরও পড়ুন:- আবাস যোজনার বাড়ির লিস্ট ডাউনলোড করুন | Awas Yojana List West Bengal 2026

আরও পড়ুন:- চিটফান্ডের টাকা ফেরত কারা পাবে নামের লিস্ট ডাউনলোড করুন | Chit Fund Refund List Download

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular