Monday, February 2, 2026
Homeটেক নিউজপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফ্রি গ্যাস অনলাইন আবেদন পদ্ধতি দেখুন | pradhan mantri...

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফ্রি গ্যাস অনলাইন আবেদন পদ্ধতি দেখুন | pradhan mantri ujjwala yojana online apply

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা হল কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক প্রকল্প (Pradhan Mantri Ujjwala Yojana Online Apply)।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারের নারীদের জন্য নিরাপদ ও পরিষ্কার রান্নার জ্বালানির ব্যবস্থা করা । এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের নামে এলপিজি (LPG) গ্যাস কানেকশন দেওয়া হয় যাতে তারা কাঠ কয়লা বা গোবরের মতো প্রচলিত জ্বালানি ব্যবহার না করে পরিবারের জন্য খাবার রান্না করতে পারেন ।‌

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি চালু করেছিলেন । এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার গুলিকে LPG সংযোগ দেওয়া হয় ।

বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ (Pradhan Mantri Ujjwala Yojana 3.0)‌ নতুন এলপিজি কানেকশন দেওয়া শুরু হয়েছে । এখন আপনারা অনলাইনেই ফ্রিতে গ্যাস সংযোগ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ (Pradhan Mantri Ujjwala Yojana 3.0)‌ মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ার জন্য কি কি কাগজ আপনাদের লাগবে, কি কি শর্ত রয়েছে, কিভাবে অনলাইনে আবেদন করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লক্ষ্য (Pradhan Mantri Ujjwala Yojana Goal):-

১) ঘরে ধোঁয়া কমিয়ে পরিবারের স্বাস্থ্য রক্ষা ।
২) পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার
৩) নিম্ন আয়ের পরিবারের মধ্যে এলপিজি ব্যবহারে প্রচার
৪) নারীর সময় বাঁচানো এবং ক্ষমতায়ন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা (Pradhan Mantri Ujjwala Yojana Benifits):-

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয় আপনাদের হয়ে সমস্ত খরচা গ্যাস কোম্পানিকে কেন্দ্র সরকার দিয়ে থাকে।

১) মহিলাদেরকে ১৪.২ কেজি সিলিন্ডার অথবা ৫ কেজি সিলিন্ডার দেওয়া হয় ,
২)‌ এলপিজি হস পাইপ
৩) কনজিউমার কার্ড
৪) চুলা
৫)‌ প্রেসার রেগুলেটর দেওয়া হয়

এছাড়াও প্রথম গ্যাস ভরানোর জন্য কোন টাকা নেওয়া হয় না এবং তার পরবর্তী সময়ে গ্যাস ভরালে ৩০০ টাকা ভর্তুকি ব্যাংক একাউন্টে দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদনের জন্য কি কি কাগজ লাগবে (Pradhan Mantri Ujjwala Yojana Documents):-

১) আবেদনকারীর KYC ফর্ম

২) আবেদনকারীর আধার কার্ডের কপি

৩) আবেদনকারীর রেশন কার্ড

৪) আবেদনকারীর পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের আধার কার্ড

৫) আবেদনকারীর নিজের ব্যাংকের পাস বইয়ের কপি অথবা ক্যান্সেল্ড চেক

৬) আবেদনকারী দারিদ্র ঘোষণা ফর্ম ( Deprivation Declaration)

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস আবেদনের শর্ত (Pradhan Mantri Ujjwala Yojana Eligibility) :-

১) আবেদনকারী মহিলাটিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ।

২) আবেদনকারী মহিলাটির বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক মহিলা হতে হবে ।

৩)‌ পরিবারের অন্য কোন সদস্য আগে যদি উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস পেয়ে থাকেন তাহলে সেই পরিবারটিকে নতুন করে উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হবে না ।

৪) মহিলাটি অবশ্যই দরিদ্র সীমার নিচে থাকা পরিবারের আওতায় পড়তে হবে । এছাড়াও মহিলাটিকে আবেদন করার সময় নির্ধারিত ফরম্যাটে বঞ্চনা ঘোষণা (deprivation declaration) ফর্ম জমা দিতে হবে ।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি (Pradhan Mantri Ujjwala Yojana Online Apply) :-

১) সবার প্রথম আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই প্রতিবেদনের নিচে লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আপনি চলে যেতে পারবেন।

২) তারপর আপনার সামনে ওই পোর্টালের অফিসিয়াল হোম পেজ খুলে যাবে

৩) হোম পেজের উপরে Apply for New Ujjwala PMUY Connection অপশন পাবেন, ওইখানে ক্লিক করুন

৪)‌ তারপর Online Portal অপশনে ক্লিক করুন

৫) তারপর আপনার সামনে Online Application তিনটি অপশন দেখাবে Indane, Bharatgas, HP Gas

৬) আপনি যে কোম্পানির গ্যাসের জন্য আবেদন করবেন তার ডানদিকে Click Here To Apply অপশনে ক্লিক করুন।

৭) তারপর আপনার কাছে আবেদনের ফর্ম খুলে যাবে সেখানে আপনি আপনার তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করে সাবমিট করুন তাহলেই আপনার আবেদন হয়ে যাবে ।

আপনার আবেদন হওয়ার পর গ্যাস ডিস্ট্রিবিউটার আপনার আবেদনটি যাচাই করে দেখবে আপনি যোগ্য হলে আপনাকে গ্যাস অফিস থেকে ফোন করে যোগাযোগ করা হবে এবং পরবর্তী সময়ে নতুন গ্যাস কানেকশন দেওয়া হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন‌ আবেদনের জন্য প্রয়োজনীয় বেশ কিছু ফর্মের ডাউনলোড লিংক নিচে দেওয়া হল:-

১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইট- CLICK HERE

২) Indane Gas আবেদন লিংক – CLICK HERE
৩) Bharatgas আবেদন লিংক – CLICK HERE
৪) HP GAS আবেদন লিংক – CLICK HERE

৫) Deprivation Declaration Form ডাউনলোড করুন – CLICK HERE

৬) Indane Gas আবেদনের স্টেটাস চেক করার লিংক – CLICK HERE
৭) Bharatgas আবেদনের স্টেটাস চেক করার লিংক – CLICK HERE
৯) HP GAS আবেদনের স্টেটাস চেক করার লিংক- CLICK HERE

১০) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন ফর্ম ডাউনলোড করুন- CLICK HERE

১১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদনের KYC ফর্ম ডাউনলোড করুন- CLICK HERE

১২) SELF Declaration for Migrant Annexure 1 ফর্ম ডাউনলোড করুন – CLICK HERE

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular