Saturday, August 15, 2026
Homeপ্রকল্পফ্রী টয়লেট আবেদন ফর্ম ডাউনলোড করুন |Toilet Apply Form Pdf West Bengal

ফ্রী টয়লেট আবেদন ফর্ম ডাউনলোড করুন |Toilet Apply Form Pdf West Bengal

Toilet Apply Form Pdf West Bengal: আপনি কি বাড়িতে সরকারি সাহায্যে টয়লেট বানাতে চান ? এবার সরকার আপনাদেরকে শৌচালয় বানাতে আর্থিক সাহায্য করছে |

আপনারা চাইলে নির্দিষ্ট ফর্ম জমা করে বাড়িতে টয়লেট বানানোর জন্য সরকারি সাহায্যের আবেদন করতে পারেন । কোথায় ফর্ম পাবেন, কি কি কাগজ লাগবে, কোথায় ফর্ম জমা করতে হবে, কিভাবে টাকা পাবেন সমস্ত বিষয় আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

টয়লেট বানানোর আবেদন:-


বর্তমানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন এর মাধ্যমে গ্রামীণ এলাকার এবং শহর এলাকার জনসাধারণকে টয়লেট বানানোর জন্য ১২০০০ টাকা করে দিচ্ছে । আপনারা নির্দিষ্ট ফর্ম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে জমা করে টয়লেট বানানোর টাকা ব্যাংক একাউন্টে নিয়ে নিতে পারবেন ।

টয়লেট বানানোর আবেদনের ফর্ম কোথায় পাবেন:-

আপনারা যারা যারা টয়লেট বানানোর আবেদন করতে চাইছেন আপনারা আবেদনের ফর্ম বিডিও অফিস এছাড়াও পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন । এছাড়াও আমরা এই প্রতিবেদনের নিচে ফর্ম ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকেও সরাসরি আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন ।

টয়লেট বানানোর আবেদন পত্র কোথায় জমা করতে হবে :-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনারা টয়লেট বানানোর নির্দিষ্ট ফর্মটি পূরণ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স দিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে, এছাড়াও পঞ্চায়েত অফিসে ফর্ম জমা করতে পারেন।

বাড়িতে টয়লেট বানানোর আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে (Toilet Apply Documents):-

১) ভোটার কার্ড জেরক্স
২) আধার কার্ডের জেরক্স
৩) ব্যাংক একাউন্টের জেরক্স
৪) APL/ BPL কার্ডের জেরক্স ( যদি থাকে)
৫) কাস্ট সার্টিফিকেটের জেরক্স ( যদি থাকে)

টয়লেট বানানোর আবেদনের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক (Toilet Apply Form Pdf West Bengal
):- CLICK HERE

Toilet Online Apply Link : CLICK HERE

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular