Yuva Sathi Form Download Pdf: রাজ্যের শিক্ষিত কর্মহীন যুবক-যুবতীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতার যুগান্তকারী পদক্ষেপ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে চালু হতে চলেছে বাংলার যুব সাথী প্রকল্প।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল যুবক-যুবতীদের কর্মসংস্থানের সন্ধানে আর্থিক সহায়তা করা। আগামী ১ লা এপ্রিল ২০২৬ থেকে এই প্রকল্পের ভাতা প্রদান শুরু হওয়ার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই যুব সাথী প্রকল্পের ফর্ম প্রকাশ হয়েছে । এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি শর্ত রয়েছে, কি কি কাগজ লাগবে, কারা টাকা পাবে, কারা পাবে না ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন বিস্তারিত আলোচনা করা হল
-: যুব সাথী প্রকল্পের আবেদনের যোগ্যতা ও শর্তাবলী :-
যুব সাথী প্রকল্পে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু যোগ্যতার মানদন্ড ও শর্তাবলী রেখেছে
শিক্ষাগত যোগ্যতা :
আবেদনকারী কে ন্যূনতম মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে।
বয়স সীমা :
যারা আবেদন করবেন সেই সমস্ত ছেলে মেয়েদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
কারা টাকা পাবেন না:
আপনি যদি ইতিমধ্যে রাজ্য সরকারের কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা পান তাহলে এই যুব সাথীর জন্য আপনি যোগ্য নন অর্থাৎ আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পান, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, প্রতিবন্ধী ভাতার টাকা পান, যুবশ্রী প্রকল্পের টাকা পান তাহলে যুব সাথী প্রকল্পে আপনি টাকা পাবেন না ।
তবে শিক্ষা সংক্রান্ত কোন প্রকল্পের টাকা, কোন স্কলারশিপের টাকা পেলে আপনারা যুব সাথী প্রকল্পের আবেদন করতে পারবেন ।
-: এই প্রকল্পে আবেদন করার জন্য কি কাগজ লাগবে :-
১) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) ব্যাংকের পাসবই এর প্রথম পাতা / বাতিল চেক
৪) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
৫) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা পাস সার্টিফিকেট
৬) SC, ST, OBC কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
-:ক্যাম্পের সময়সূচী :-
যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদের বিধানসভার ক্যাম্পে যেতে হবে।
পশ্চিমবঙ্গে ২৯৪ টি বিধানসভার প্রতিটিতে ক্যাম্প করা হবে ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত । এই ক্যাম্পেই ফর্ম দেওয়া হবে আর ক্যাম্প থেকেই ফর্ম নিয়ে ক্যাম্পে জমা করতে হবে।
যুবসাথী প্রকল্পের আবেদনের ফর্ম ডাউনলোড করুন (Yuva Sathi Form Download Pdf) : CLICK HERE ( ফর্ম ডাউনলোড)
আরও পড়ুন:- বাংলার বাড়ি টাকা পাবেন কিনা লিস্টে নাম চেক করুন | Banglar Bari Final List 2026
আরও পড়ুন:- চিটফান্ডের টাকা ফেরত কারা পাবে নামের লিস্ট ডাউনলোড করুন | Chit Fund Refund List Download
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
| টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
| হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |
