Tuesday, April 28, 2026
Homeটেক নিউজভোটার স্লিপ ডাউনলোড করুন! অনেক কাজে লাগবে এটি | Voter Slip Download...

ভোটার স্লিপ ডাউনলোড করুন! অনেক কাজে লাগবে এটি | Voter Slip Download 2026

Voter Slip Download 2026: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ২০২৬ দেবার জন্য প্রত্যেক ভোটারের বাড়িতে BLO (Booth Level Officer) রা ভোটার স্লিপ দিয়ে গেছে। আপনার বাড়িতে যদি এখনও ভোটার স্লিপ না এসে থাকে অথবা ভোটার স্লিপ আপনি হারিয়ে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন

তাহলে কিভাবে অনলাইন থেকে ভোটার স্লিপের তথ্য ডাউনলোড করবেন, ভোটার স্লিপ এর কাজ কি, ভোটার স্লিপটি সংরক্ষণ করা কি প্রয়োজন আজকের এই প্রতিবেদনে আমরা দেখিয়ে দেবো ।

ভোটার স্লিপ এর কাজ কি

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ২০২৬ দেবার আগে বাড়িতে যে ভোটার স্লিপ গুলি দেওয়া হচ্ছে সেখানে ভোটারের সমস্ত তথ্য লেখা রয়েছে। যেমন নাম, অভিভাবকের নাম, ভোটার কার্ডের নাম্বার, সিরিয়ার নাম্বার, পার্ট নাম্বার, বুথের নাম, কবে ভোট রয়েছে ইত্যাদি ।

আপনি যখন ভোট দিতে যাবেন আপনি যদি ভোটার স্লিপটি সঙ্গে নিয়ে যান তাহলে ভোটকেন্দ্রে আপনার নামটি ভোটার স্লিপে থাকা সিরিয়ার নাম্বার দেখে আপনাকে শনাক্ত করতে সুবিধা হবে।

তবে ভোটার স্লিপটি কোনরকম ডকুমেন্টের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না । এটি শুধুমাত্র ভোটার লিস্টে আপনার নামটি সহজে খুঁজতে সাহায্য করবে ।

Voter Slip West Bengal

আপনি ভোটার স্লিপ না নিয়ে যান তাহলে কি ভোট দিতে পারবেন না?

দেখুন বলা হচ্ছে আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে দেখে থাকে এবং আপনার ভোটার কার্ড যদি থাকে বা অন্যান্য আইডি প্রুফ যদি থেকে থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন। ভোটার স্লিপ না থাকলেও চলবে।

আরও পড়ুন:- চিটফান্ডের টাকা ফেরত কারা পাবে নামের লিস্ট ডাউনলোড করুন | Chit Fund Refund List Download

ভোটার স্লিপটি সংরক্ষণ করা কি প্রয়োজন:-

বর্তমানে SIR প্রক্রিয়া চলার জন্য সাধারণ মানুষের মনে ভয় বা বিভ্রান্তি কাজ করছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট দেওয়ার জন্য আপনাদের বাড়িতে যে ভোটার স্লিপটি দিয়ে গেছে সেটি অনেকেই যত্ন সহকারে রেখে দিচ্ছেন বা রেখে দিতে চাইছেন।

পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট হওয়ার পর দেখা গেছে অনেক বুথে এই ভোটার স্লিপ গুলি নিয়ে নেওয়া হচ্ছিল, আবার অনেক বুথে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছিল ।

এবার প্রশ্ন হচ্ছে ভোট দেবার পর ভোটার স্লিপটি পরবর্তী সময়ে আপনার কি কোন কাজে লাগবে? উত্তর হচ্ছে না । এই ভোটার স্লিপটি আপনার পরবর্তী সময়ে আর কোন কাজে লাগবে না।  তবে আপনি চাইলে এটিকে জেরক্স করে যত্ন সহকারে বাড়িতে রেখে দিতে পারেন।

অনলাইন থেকে ভোটার স্লিপের তথ্য কিভাবে ডাউনলোড করবেন (Voter Slip Download 2026)

১) সবার প্রথম আপনাকে নির্বাচন কমিশনের ভোটার সার্ভিস পোর্টাল (Voters Service Portal) ওয়েবসাইটে আসতে হবে ।

২) তারপর Search Your Name In Voter List অপশনে ক্লিক করতে হবে ।

৩) তারপর আপনার ভোটার নাম্বার ও রাজ্যের নাম সিলেক্ট করুন। ক্যাপচা কোড বসিয়ে Search অপশনে ক্লিক করুন।

৪) সার্চ করলে আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনার ভোটার কার্ডের নাম্বার, নাম, বয়স, অভিভাবকের নাম, রাজ্যের নাম, জেলার নাম, বিধানসভার নাম, বুথের নাম, সিরিয়ার নাম্বার দেখিয়ে দেবে এবং একটি Action অপশন দেখতে পাবেন।

৫) এবার Action অপশনের ভিতরে View Details অপশন পাবেন , ওই অপশনে ক্লিক করুন।

৬) তাহলে আপনাকে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখিয়ে দেবে ।

৭) নিচে দেখতে পাবেন Print Voter Information অপশন‌ রয়েছে । ওই অপশনে ক্লিক করে আপনি ভোটার স্লিপে থাকা তথ্যগুলি প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন ।

Voter Slip Download 2026

Voter Slip Download 2026 : CLICK HERE

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

আরও পড়ুন:- যুব সাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করুন | Yuva Sathi Status Check

আরও পড়ুন:- যুবসাথীর টাকা ঢুকবে কিনা পেমেন্ট স্টেটাস চেক করুন | Yuva Sathi Status Check Online

Most Popular